ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আজ বিশ্ব পোলিও দিবস

    আজ বিশ্ব পোলিও দিবস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    প্রতি বছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সব দিবস পালিত হয়। পালনীয় সেই সব দিবসগুলোর মধ্যে একটি হলো বিশ্ব পোলিও দিবস।  

    প্রতিবছর বিশ্বজুড়ে ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে পোলিও রোগ সম্পর্কে ও তা নিরাময়ের জন্য যে বিপুল কর্মকাণ্ড ঘটে চলেছে সেটি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলবার জন্য এবং এই রোগ নিরাময়ের জন্য তহবিলে অর্থবৃদ্ধির উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে। যেসব সংস্থা পোলিওমুক্ত বিশ্বগঠনের কাজে অনেকদূর অগ্রসর হয়েছে তাদের কাজকে সম্মান জানানো এবং এখনও এই রোগ নিরাময়ের জন্য যেসব কাজ অবশিষ্ট সেগুলোকে মানুষের সামনে তুলে ধরাও এই দিবস পালনের একটি উদ্দেশ্য। 

    পোলিওমাইলিটিস একটি ভাইরাসঘটিত রোগ, সর্বসাধারণের কাছে যেটি পোলিও নামে পরিচিত। এই ভাইরাস দ্বারা মূলত শিশুরাই বিশেষত পাঁচ বছরের কম শিশুরাই আক্রান্ত হয় বেশি। এই ভাইরাসের আক্রমণের ফলে শরীরে পক্ষাঘাত ঘটে এবং মূলত পায়ের দিকটিই আক্রান্ত হয়। এই ভাইরাস অন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে। বিশ্বজুড়ে এই রোগের প্রকোপ বর্তমানে কমলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি এখনও। প্রতিবছর আমেরিকান বিজ্ঞানী জোনাস সালকের জন্ম দিবস স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে। জোনাস সালকই সর্বপ্রথম এই পোলিও ভাইরাস নিরাময়ের ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা করেছিল।

    ১৯৮৮ সালে রোটারি ইন্টারন্যাশনাল ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসেবে ঘোষণা ও পালন করে। সেই সময় সারাবিশ্বে ১২৫ টি দেশকে চিহ্নিত করা হয়েছিল যেখানে প্রতিবছর তিন লাখ পঞ্চাশ হাজার মানুষ পোলিও আক্রান্ত হয়। বিশ শতকের পাঁচের দশকে জোনাস সালকের নেতৃত্বে তৈরি পোলিও নিরাময়ের ভ্যাকসিনের আরো একটু বিকাশ ঘটিয়ে অ্যালবার্ট সাবিন দুর্বল পোলিও ভাইরাসের নিরাময়ে দ্বিতীয় আরেকটি টিকা তৈরি করেন ১৯৫৭ সালে যেটি মূলত খাওয়ার জন্য ব্যবহার করা হয়। 

    এই দুটি আবিষ্কারের ব্যাপক ব্যবহার ও সাফল্যের ওপর ভিত্তি করেই পোলিও মুক্ত বিশ্ব গঠনের জন্য ১৯৮৮ সালে তৈরি হয়েছিল গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ। এই সংস্থাটির পাঁচটি মূল অংশীদার যারা পোলিও নিরাময়ে বিশ্বব্যাপী কাজ করছে এবং এই বিশেষ দিনটি পালনে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে তারা হলো- রোটারি ইন্টারন্যাশনাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রপুঞ্জের শিশু তহবিল বা ইউনিসেফ, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

    বিভিন্ন দেশে বিবিধপ্রকার আয়োজন করা হয় বিশ্ব পোলিও দিবস উদযাপন করবার জন্য। এইসব আয়োজন মূলত মানুষকে সচেতন করবার জন্য করা হয়ে থাকে। পোলিওমুক্ত বিশ্বগঠনের যে অঙ্গীকার নেয়া হয়েছে তার প্রচারও করা হয়ে থাকে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে। কোথাও এই নির্দিষ্ট দিনে বিরাট বড়ো র্যালি বের করা হয় রাস্তায়। নানারকম পোস্টার, ব্যানার এই বিরাট পদযাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। এমনকি বাইক বা সাইকেল নিয়ে মিছিলও দেখা যায়। 

    আন্তর্জাতিক রোটারি বিভিন্ন দেশকে এই দিনটিতে নানারকম ইভেন্ট আয়োজন করবার আহ্বান জানায়। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তো প্রতিবছর বিরাট অনুষ্ঠানের আয়োজন করে এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের সদর দফতর থেকে সরাসরি সম্প্রচার করবার ব্যবস্থা করা হয়ে থাকে। জার্মানির এক রোটারি ক্লাবকে এই বিশেষ দিনে পোলিও নিরাময়ের প্রচারের উদ্দেশ্যে বিভিন্নরকম স্যুপ বিলি করতেও দেখা গেছে। কোথাও বা সাঙ্গীতিক সম্মেলনের আয়োজনও করা হয়ে থাকে যেমনটা করবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ইংল্যান্ডে। 

    এছাড়াও বিভিন্ন সেমিনার এবং অন্যান্য মাধ্যমে বিশেষজ্ঞরা পোলিও রোগ এবং তার নিরাময় প্রসঙ্গে মূল্যবান বক্তৃতা দেন। সর্বোপরি এই দিনে বিভিন্ন দেশের ক্লাবে ক্লাবে পোলিও খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে ৷ এছাড়া আরো অনেকরকম অনুষ্ঠানের আয়োজন করে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ