ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • একসঙ্গে ৩ শিশুর জন্ম

    একসঙ্গে ৩ শিশুর জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রেখা খাতুন। এদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে মা ও তিন শিশুই সুস্থ আছে বলে জানা গেছে।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয়।

    প্রসূতি রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের কৃষক সাগর ইসলামের স্ত্রী।

    জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তার জেনারেল হাসপাতালে ডা. আনোয়ার হোসেনের অপারেশনের মাধ্যমে প্রসূতি রেখা খাতুন দুটি ছেলে ও একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

    এ বিষয়ে নবাগত শিশুর বাবা সাগর ইসলাম বলেন, দুই ছেলে ও এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেছি।

    এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম একসঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করে এবং মা ও শিশু চারজনই সুস্থ আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ