ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ইন্দুরকানী ছাত্রী লাঞ্চিতর ঘটনায় দুই ছাত্রীকে বহিস্কারের নোটিশ

    ইন্দুরকানী ছাত্রী লাঞ্চিতর ঘটনায় দুই ছাত্রীকে বহিস্কারের নোটিশ
    ইন্দুরকানী সরকারী কলেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানী সরকারী কলেজে ছাত্রী লাঞ্চিতর হওয়ার একদিন পর  অভিযুক্ত দুই ছাত্রীকে বহিস্কারের সতর্ক নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

    সরকারী কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী তানজিলা আকতার ও মরিয়ম আকতার কে তাদের  প্রকাশ্যে অশালিন আচারণ সহ কলেজের শৃংখলা ভংগের অপরাধে কলেজ থেকে কেন বহিস্কার করা হবে না এই মর্মে ২৪ ঘন্টার মধ্যে অভিভাবক সহ  উপস্থিত হয়ে জবাব দিতে লিখিত নোটিশ করা হয়েছে।

    রোববার দুপুরে ইন্দুরকানী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, কলেজের শৃংখলা ভংগের অপরাধে অভিযুক্ত দুই ছাত্রীকে কেন বহিস্কার করা হবে না এই মর্মে ২৪ ঘন্টার মধ্যে অভিভাবক সহ  উপস্থিত হয়ে জবাব দিতে লিখিত নোটিশ করা হয়েছে।


    উল্লেখ্য  গত শনিবার কলেজ ছুটির পর কলেজের গেটের সামনে  প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে একাদশ শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার অপর ছাত্রী মরিয়ম আক্তারকে গাড়ি থেকে নামিয়ে দেয়ালের সাথে মাথায় আঘাত করে ও মারধর করে। এতে ওই ছাত্রী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আহত হয় হন। পরে ওই কলেজের একাধিক শিক্ষক এসে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  এসময় শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতা জড়ো হয়। ঘটনাটি নিয়ে  উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ