ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে : ব্রিটিশ হাইকমিশনার

    বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে : ব্রিটিশ হাইকমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও এর ধারা বজায় থাকবে। যুক্তরাজ্য সরকার সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে।

    রোববার (২৪ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুরে অবস্থিত বেক্সিমকো পিপিই ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, সম্প্রতি সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। যা সত্যিই প্রসংশনীয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষ যেভাবে বাস করে তা সত্যিই অনেক চমৎকার। একই এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। সরকার সব ধর্মের মানুষের জন্য শান্তির পরিবেশ গড়েছেন। এ সময় তিনি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে বাংলাদেশের ব্যাক্সিমকো পিপিই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের প্রশংসা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী তেরসা এ্যালবর, বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের সিইও নাভিদ হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ