ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০২৬ সালে জাতিসংঘ অধিবেশনে সভাপতি প্রার্থী বাংলাদেশ

    ২০২৬ সালে জাতিসংঘ অধিবেশনে সভাপতি প্রার্থী বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ।

    রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এ লক্ষ্যে কাজ করছি।

    ঢাকাবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে। বিশেষ করে চীন ও রাশিয়ার কথা বলতে চাই। তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে।

    তিনি বলেন, জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কামরুল ইসলাম এমপি বলেন, হাজার বছর ধরে এ অঞ্চলের হিন্দু-মুসলমানরা এক সঙ্গে বসবাস করছে। তবে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ