ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় দুই মাদককারবারিকে জেল হাজতে প্রেরণ

     ভান্ডারিয়ায় দুই মাদককারবারিকে জেল হাজতে প্রেরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার রাতে মধ্য ভান্ডারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় । গ্রেপ্তারকৃতরা হলো ঐ গ্রামের রশিদ হাওলাদারের ছেলে আনোয়ার (৩০), একই এলাকার বাদশা সরদারের ছেলে রিপন সরদার (২৫)। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের পিরোজপুর কোর্টের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।


    থানা সূত্রে জানা গেছে, পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. দেলোয়ার হোসেনের নের্তৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মধ্য ভান্ডারিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন । এসময় মাদক ব্যবসায়ী আনোয়ার এবং রিপনকে গ্রেপ্তার করা হয় । পরে তাদের কাছ থেকে   ৮০পিস ইয়াবা এবং ২শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

    এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেনে বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ঐ দুই মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ