ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • স্কুলে ভর্তিযুদ্ধ শুরু নভেম্বরে

    স্কুলে ভর্তিযুদ্ধ শুরু নভেম্বরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় দেড় বছর পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলছে পাঠদান। করোনার অভিঘাত মাথায় নিয়ে শেষ হচ্ছে আরও একটি শিক্ষাবর্ষ। নতুন বছর সামনে রেখে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধে নামবে শিক্ষার্থীরা। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি বিদ্যালয়গুলো। রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ হবে ডিসেম্বরের শুরুতে। আবেদন কার্যক্রম চলবে অনলাইনে। সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারিতে হলেও অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে বলে জানা গেছে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালেও সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সরকারি বিদ্যালয়ে ভর্তির ফরম ১৭০ টাকা আর বেসরকারিতে ২০০ টাকা নির্ধারণ হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এবার শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম বিক্রি ও জমা অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে। ফলাফলও প্রকাশ হবে অনলাইনে। আগামী মাসের (নভেম্বর) শুরুতে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ