ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

    নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে।

    এর জেরে  বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ