ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ৬ মন্ত্রণালয়ে নতুন সচিব

    ৬ মন্ত্রণালয়ে নতুন সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিয়মমাফিক পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন প্রশাসনের ছয় কর্মকর্তা। তাদের একজন গ্রেড-১-এ কর্মরত, বাকি পাঁচজন অতিরিক্ত সচিব ছিলেন।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে।

    অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ