ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বিয়েতে মাংস কম দেওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষ

    বিয়েতে মাংস কম দেওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়েতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে কেরানীহাট আশ-শেফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
     
    সংশ্লিষ্টরা জানান, উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব শাহীরপাড়া এলাকার এক ছেলের সঙ্গে চন্দনাইশের হাছনদণ্ডী এলাকার এক মেয়ের বিয়ে ঠিক হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলছিল।

    দুপুরের দিকে খাবার সময় মাংস কম দেওয়ায় বরপক্ষের সঙ্গে কনেপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সাতকানিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের কথা জানিয়েছেন। বরপক্ষ কিংবা মেয়েপক্ষ কেউ থানায় এখনো অভিযোগ করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ