ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • রোহিঙ্গা ক্যাম্পে মাসব্যাপী অভিযানে ১৭২ ‍জন গ্রেফতার

    রোহিঙ্গা ক্যাম্পে মাসব্যাপী অভিযানে ১৭২ ‍জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, আমরা চাই সাধারণ রোহিঙ্গারা ভালো থাকুক। তথাকথিত দুর্বৃত্ত গ্রুপের নাম করে কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। আমাদের দেশে অন্য দেশের দুর্বৃত্তদের কোন স্থান নেই। রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চলবে। 

    সোমবার (১ নভেম্বর)  ১৪ এপিবিএন কর্তৃক ‍আয়োজিত ‍এক মিডিয়া ব্রিফিং ‌এসব কথা বলেন তিনি।

     

    অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন,কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে  এ পর্যন্ত তথাকথিত আরসা নাম ধারি  ১১৪  জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাছাড়া মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট, চোরাচালানের সাথে জড়িত, ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত  আরো ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।  এই অভিযানে মহিবুল্লাহ হত্যাকান্ডের সাথে জড়িত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারমধ্যে ৩ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 

    নাইমুল হক আরো বলেন, অভিযানে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা,  ৪ টি দেশীয় তৈরি  আগ্নেয়াস্ত্র,৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪ টি রামদা,৫টি লোহার হাসুয়া, ১টি কিরিজ,১২টি দা, ৩টি লম্বা আকৃতির ধামা, ১টি ছোরা  ও একটি রড উদ্ধার করা হয়। তাছাড়া অবৈধ মজুদ করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার  তেল সহ আরো অনেক কিছু উদ্ধার করা হয়। এর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্ত ৫টি মামলা, ডাকাতি প্রস্তুতির ৫টি মামলা,মাদক মামলা ১৩ টি  সহ সর্বমোট ২৫ টি মামলা  দায়ের করা হয়। তাছাড়া মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আরো ৫৯টি মামলা করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এবং ৫৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 


    এ সময় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ‍উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ