ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না’

    ‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌকা মার্কায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

    সোমবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম এ ঘোষণা দেন।

    এ সময় তিনি নৌকায় ভোট না দিলে মসজিদেও ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে জনগণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

    তিনি আরও বলেন, যারা নৌকার বিরোধিতা করছে এবং নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হয়েছে। তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

    এ বক্তব্যের পরপরই উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

    এ বক্তব্যের ব্যাপারে উখিয়া উপজেলার কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক যুগান্তরকে বলেন, চলমান ইউপি নির্বাচনে এলাকার কিছু ভোটার নৌকা প্রতীকের বিরোধিতা করছে। তাদের উদ্দেশে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম সতর্ক বার্তা দিয়েছেন। উনার গ্রামে যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেবেন না বলে অধ্যক্ষ মো. শাহ আলম হুঁশিয়ার করেছেন।

    একইভাবে উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলমের কিছু আত্মীয়স্বজন নির্বাচনে নৌকার বিরোধিতা করছেন। মূলত তাদের উদ্দেশ্যেই তিনি এ বক্তব্য প্রদান করেছেন। তবে এটি পরিবার-পরিজন বলেই অধিকার নিয়ে তিনি এ কথা বলেছেন।

    এদিকে আপত্তিকর বক্তব্য প্রদানের ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে নৌকার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, আমার পাড়ায়, আমার সমাজে সবাই আমার আত্মীয়স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তারা মারা গেলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না। মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

    তিনি বলেন, পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধিতা যারা করবে তাদের স্থান আমার সম্পত্তির উপর অবস্থিত কবরস্থান কিংবা মসজিদে হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ