লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর গ্লাসগো ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে শেষে লন্ডনের উদ্দেশে গ্লাসগো ত্যাগ করেছেন।
স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) দুপুরে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়)বেলা ১২টা ৫০ মিনিটে লন্ডনের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
ফ্লাইটটি (স্থানীয় সময়) আজ বেলা ১টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান।
এমবি