ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ
  • জলবায়ু সম্মেলন

    শীর্ষ ৫ প্রভাব বিস্তারকারী নেতার তালিকায় শেখ হাসিনা

    শীর্ষ ৫ প্রভাব বিস্তারকারী নেতার তালিকায় শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে ‘কপ২৬’ জলবায়ু সম্মেলন। যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বহুল প্রতীক্ষিত এই সম্মেলনের ফলাফলে প্রভাব ফেলবেন—এমন শীর্ষ পাঁচজন বিশ্বনেতাকে ‘ডিলমেকারস’ হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    বিবিসির এই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’ হিসেবে অভিহিত করা হয়েছে।

    এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮টি দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    বিবিসি জানায়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ; যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ২৬ সম্মেলনে তুলে ধরবেন। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যায়, সেই সময় দেশটিতে বন্যার কারণে ১০ লাখ বাড়ি-ঘর হুমকির মুখে পড়ে।

    কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালান বলেছেন, ‘প্রধানমন্ত্রী হাসিনার মতো লোকজন জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ এবং জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে কী ধরনের রূপ ধারণ করেছে তা বুঝতে বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন।’

    শেখ হাসিনা ছাড়াও বিবিসির এই তালিকায় রয়েছেন চীনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদি আরবের আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও ‘কপ২৬’ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ