ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ
  • ছাত্রদলের গুলিতে নিহত সনির নামে বুয়েটের হল

    ছাত্রদলের গুলিতে নিহত সনির নামে বুয়েটের হল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির নামে বুয়েটের বর্তমান ছাত্রী হলের নামকরণ করা হয়েছে।

    বুধবার (৩ নভেম্বর) বুয়েটের রেজিস্টার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬তম সভায় এ ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নবনির্মিত ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ রাখার সিদ্ধান্ত হয়।

    ২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে বুয়েটের কেমিকৌশল বিভাগের ৯৯তম ব্যাচের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি নিহত হন। এরপর থেকে ১৯৮৭ সালে নির্মিত চারতলা বিশিষ্ট বুয়েটের ছাত্রী হল হিসেবে পরিচিত আবাসিক হলটির নাম সনির নামে নামকরণের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে এ নামটি অনুমোদন দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

    এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, আমাদের এ ছাত্রী হলটির কোনো নাম ছিল না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী হলটির নাম বুয়েটের শিক্ষার্থী সাবিকুন নাহার সনির নামেই রাখা হয়েছে। সম্প্রতি ছাত্রীদের জন্য ১২তলা বিশিষ্ট নতুন আরেকটি হল হয়েছে। নতুন হলটির একটি নাম প্রয়োজন। সে হিসেবে সিন্ডিকেট দুইটি হলেরই নাম অনুমোদন করেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ