ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • ধানে পোকার আক্রমণ, দিশেহারা চাষিরা

    ধানে পোকার আক্রমণ, দিশেহারা চাষিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সপ্তাহ দুয়েক পর পুরো দমে শুরু হবে আম ধান কাটার ধুম। ঘরের লক্ষী হয়ে কৃষকের গলায় উঠবে নতুন আমন ধান। কিন্তু মৌসুমের শেষ সময়ে এসে কৃষদের দিশেহারা করে দিয়েছে পোকার আক্রমণ।

    মাঝরা, কারেন্ট পোকাসহ বেশ কয়েকটি রোগ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর আমন চাষিরা। একটি বা দুটি মাঠেই নয়। নওগাঁ জেলার অধিকাংশ মাঠেই এ পোকার আক্রমণ বেড়েছে। ফলে মৌসুমের শেষ সময়ে এসে কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে।

    এ ঘটনায় জেলার বদলগাছী উপজেলার আনোয়ার হোসেন জানান, মাঝরা ও কারেন্ট পোকা ধানের নিচের অংশে কেটে দিচ্ছে। ফলে এক দিনের মধ্যেই মরে যাচ্ছে ধানের শিষ। পরিপক্ব হওয়ার আগেই পাতানে পরিণত হচ্ছে জমির অধিকাংশ ধান। আবার কিছু কিছু ধানের গোড়া পচে গিয়ে নষ্ট হচ্ছে গাছ। এমন অবস্থায় চরম হতাশায় আমাদের দিন যাচ্ছে।

    একই এলাকার কৃষক নজরুল ইসলাম ধলু বাংলানিউজকে জানান, এ সময়ে কৃষক ধান কাটার প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু তা না করে জমিতে এখন কীটনাশক ছিটানোর কাছে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রতিদিন জমিতে বিভিন্নরকম কীটনাশক ছিটানো হচ্ছে, কিন্তু পোকার হাত থাকে রেহাই মিলছে না।

    তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের কোনো সহযোগিতা বা পরামর্শ পাচ্ছি না আমরা। ফলে কীটনাশকের দোকানদাররা যা ওষুধ দেয়, সেটাই জমিতে দেওয়া হয়।

    নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, চলতি মৌসুমে আমন ধানে পোকার আক্রমণ শুরু থেকেই কম। যদিও শেষের দিকে কিছুটা আক্রমণ বেড়েছে। তবে বরাবরের মতই এমন পরিস্থিতিতেও ভালো ফলনের আশা করছি আমরা। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ