ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • ১৯ শিল্প প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার

    ১৯ শিল্প প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং উদ্যোক্তাদের উদ্বুদ্ধ, আকৃষ্ট ও উৎসাহিত করার লক্ষ্যে ছয় ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯।  

    ছয় ক্যাটাগরির মধ্যে বৃহৎ শিল্পে ৪টি, মাঝারি শিল্পে ৪টি, ক্ষুদ্র শিল্পে ৩টি, মাইক্রো শিল্পে ৩টি, কুটির শিল্পে ২টি এবং হাইটেক শিল্পে ৩টি পুরস্কার দেওয়া হয়েছে। ১টি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দিয়ে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।  
    আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    রাষ্ট্রপতির পক্ষে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী প্রতিষ্ঠানগুলোর কর্ণধার ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

    পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে ১ম হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ২য় হয়েছে মীর সিরামিক লিমিটেড এবং ৩য় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।

    মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেড, ২য় হয়েছে নোমান টেরি টাওয়েল মিলস্ লিমিটেড, ৩য় হয়েছে যৌথভাবে অকো-টেক্স লিমিটেড এবং ক্রীমসন রোসেলা সি ফুড লিমিটেড।

    ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস্ লিমিটেড, ২য় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড এবং ৩য় হয়েছে এপিএস হোল্ডিং লিমিটেড।

    মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, ২য় হয়েছে খান বেকেলাইট প্রোডাক্টস এবং ৩য় হয়েছে র‍্যাভেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড।

    কুটির শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে কোর-দি জুট ওয়ার্কস এবং ২য় হয়েছে সামসুন্নাহার টেক্সটাইল মিলস।

    হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২য় হয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড এবং ৩য় হয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ