ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য!
  • শুক্রবার থেকে চট্টগ্রামেও গণপরিবহন বন্ধ

    শুক্রবার থেকে চট্টগ্রামেও গণপরিবহন বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামেও শুক্রবার সকাল থেকে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

    চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল বলেন, এর আগে দেওয়া আমাদের বেশ কয়েকটি দাবি সুরাহা না করে ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় গাড়ি চালালে মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। লাভ তো দূরে থাক, উল্টো পকেট থেকে টাকা দিয়ে গাড়ি চালাতে হবে।

    তিনি বলেন, গণপরিবহনের বেশিরভাগই তেলে চলে। গ্যাসে চলে এক থেকে দুই শতাংশ গাড়ি। তাই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয়ভাবে সারা দেশে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছি। চট্টগ্রামেও গাড়ি চালাবেন না মালিক-শ্রমিকরা।

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. মুসা বলেন, শুক্রবার থেকে গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন জেলায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ