ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনায় সকাল ৬টা থেকে বন্ধ পণ্য পরিবহন-বাস

    খুলনায় সকাল ৬টা থেকে বন্ধ পণ্য পরিবহন-বাস
    সকাল ৬টা থেকে বন্ধ পণ্য পরিবহন-বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় সকল পণ্য পরিবহণ ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রী বাহি বাস চলাচল বন্ধ রয়েছে।

    সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।

    এদিকে হঠাৎ করেই ট্রাক ও বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ট্রাকের অভাবে দূর দূরান্ত থাকা আসা পন্যবাহি ট্রাকগুলো আটকে গেছে। এতে বিভিন্ন কাঁচামাল ও শাক সবজি নষ্ট হওয়ার আশংকা রয়েছে। আর বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিকল্প ইজিবাইক মাহেন্দ্র, মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তবে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশা মাহেন্দ্রসহ বিকল্প বাহন।

    খুলনা মাগুরার যাত্রী ইয়াসমীন সুলতানা জানান, ‘ডুমুরিয়া থেকে মাহেন্দ্র বা ভ্যানে ভেঙ্গে ভেঙ্গে খুলনায় আসতে হয়েছে। মাহেন্দ্র পথে আটকাচ্ছে। তেলের দাম বৃদ্ধিতে মাহেন্দ্রতেও ভাড়া বেশি নিচ্ছে। এছাড়া যেসময় গন্তব্যে পৌছানোর কথা সেসময় পৌছাতে পারছি না।’  

    তেলের দাম কমানো বা পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত সংগঠনের নেতৃবৃন্দ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ