ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কোনো নির্বাচন হবে না : কৃষিমন্ত্রী

    দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কোনো নির্বাচন হবে না : কৃষিমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনেই নির্বাচন, এখন বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করার। কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কোনও দিন কোনো নির্বাচন হবে না।’

    তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সারা পৃথিবীতে যত সমস্যাই থাক সেটা শত্রুতা নিয়েই হোক, তা সমাধান করতে হলে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি নাকি আলোচনায় আসবে না। তাহলে সমাধান হবে কিভাবে ‘
    আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নৌকার বাইরে কারও সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের, জননেত্রী শেখ হাসিনার নৌকা, নৌকা হলো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। কাজেই এ নৌকার বাইরে কারও কাজ করার সুযোগ নেই।’

    ড. রাজ্জাক বলেন, ‘এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য হল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনা কৃষি ও সমবায়ের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।’

    ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকলসহ আরও অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ