ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন ফি ২ হাজার টাকা

    গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের সুযোগ, আবেদন ফি ২ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ফলের পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আবেদন করতে হবে আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    শনিবার (৬ নভেম্বর) সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে gstadmission.ac.bd এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

    জানতে চাইলে শনিবার ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যারা ফলাফলে অসন্তুষ্ট বা অসঙ্গতি হয়েছে বলে প্রশ্ন তুলছে, তাদের ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেয়া হলো। এজন্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। যদি কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয় তাহলে তাকে ওই টাকা ফেরত দেওয়া হবে।

    নির্দেশনা বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে দুই হাজার টাকা। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

    গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় গত ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটে ২৬ অক্টোবর আর ‘সি’ ইউনিটের ৪ নভেম্বর।

    ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফলের নানা অসংগতির অভিযোগ তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ