ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য!
  • আনোয়ারায় পুকুরে ডুবে শিশু'র মৃত্যু

    আনোয়ারায় পুকুরে ডুবে শিশু'র মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোঃ আরোপ উদ্দিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮নভেম্বর) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় তার নানুর বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত আরোপ উদ্দিন (ফরহাদ) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলচুড়া সুজামোল্লা বাড়ীর মো. বাবুল হকের ছেলে। বাবুল হকের দুই ছেলের মধ্যে ফরহাদ হলো দ্বিতীয়।

    পারিবারিক সূত্রে জানাযায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ফরহাদ। তারপর খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাসসুম বলেন, আজ সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় একটা শিশু আনা হয়। আমরা শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে হাসপাতালে আানার ১ঘন্টা আগে মারা গেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ