ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • প্রতীক বরাদ্দের দিনই মারা গেলেন প্রার্থী, ভোট স্থগিত

    প্রতীক বরাদ্দের দিনই মারা গেলেন প্রার্থী, ভোট স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেওয়াশী ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মো. এন্তাজ আলী সরকার নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। এন্তাজ আলী ওই ইউনিয়নের গবর্ধনকুটি সরকারপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।

    শুক্রবার (১২ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রার্থীর মৃত্যুকে নিয়ে নেওয়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে উপজেলা নির্বাচন অফিস।

    পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এন্তাজ আলী সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

    তৃতীয় দফায় আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নের সাথে নেওয়াশী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন নেওয়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এন্তাজ আলী। শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে তার প্রতীক বরাদ্দ পাওয়ার কথা ছিল।

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কোনো প্রার্থীর মনোনয়ন বৈধতা পাওয়ার পরে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে ওই পদের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধি মোতাবেক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদে ভোটগ্রহণ স্থগিত করা হবে। পরবর্তীতে পুনরায় তফসিল দিয়ে ভোটগ্রহণ করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ