ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২

    ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের পরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

    নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক বিমল দাশ (৫০) ও সহকারী নয়ন দাশ (৩৫)। তারা চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা। 

    পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতেই পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়। মুদি পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন তারা। পরে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ