ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ ধনী দেশ এখন চীন

    যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ ধনী দেশ এখন চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    গবেষণাটি করেছে ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখা। সোমবার ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে।

    গবেষণা প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।

    গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

    গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

    বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

    গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। এই ধনকুবেরদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ