ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ডেঙ্গু আক্রান্ত আরও ১২৩ জন হাসপাতালে

    ডেঙ্গু আক্রান্ত আরও ১২৩ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪২ জন। ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৯৭ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৪৭৮ জন। বাকি ১১৬ জন ঢাকার বাইরের অন্য বিভাগের।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ২০৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ