ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • সিনহা হত্যা : চোখে পানি নিয়ে আদালত ছাড়লেন ওসি প্রদীপ

    সিনহা হত্যা : চোখে পানি নিয়ে আদালত ছাড়লেন ওসি প্রদীপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গত বুধবার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য-জেরা সমাপ্তির পর কারাগারে ফিরে যাওয়ার সময় আসামি প্রদীপ কুমার দাশকে কাঁদতে দেখা যায়।

    আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, গত ২৭ জুন অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এর পরই গতকাল তাঁর চোখে পানি দেখা গেল। আদালতের কার্যক্রম শেষে গতকাল বুধবার বিকেল ৫টায় এজলাস থেকে বের করে আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কাঁদতে থাকেন।

    মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বলেন, এদিন কাঠগড়ায়ও বেশ ভারাক্রান্ত দেখা গেছে প্রদীপকে। আইনজীবীরা মন্তব্য করেন, মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য-জেরার পর থেকেই প্রদীপকে হয়তো বা অনুশোচনায় পেয়ে বসেছে।

    উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভ চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ