ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ১৯ হাজার কোটি টাকার টিকা কিনেছে বাংলাদেশ

    ১৯ হাজার কোটি টাকার টিকা কিনেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ পর্যন্ত কত টাকা ব্যয়ে করোনার টিকা কেনা হয়েছে তার হিসাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, টিকা কিনতে সরকার এ পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে। এ পর্যন্ত ২১ কোটি ডোজ টিকা কেনা নিশ্চিত হয়েছে। আরও ৮ কোটি ডোজ কেনা হচ্ছে।

    রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এসব তথ্য দেন।

    লোকমান হোসেন মিয়া গণমাধ্যমকে জানান, টিকা কেনায় যে ১৯ হাজার কোটির কিছু বেশি খরচ হয়েছে, তার মধ্যে উড়োজাহাজে টিকা আনাসহ অন্যান্য খরচ ধরা হয়নি।

    চিকিৎসা ব্যয়বিষয়ক গবেষণা প্রতিবেদনের বিষয়বস্তু জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট।

    হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি তার বক্তব্যে জানান, এ পর্যন্ত প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ কোটির বেশি মানুষ প্রথম ডোজ এবং প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেছেন।

    অনুষ্ঠানে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কোথায় কত ব্যয় হচ্ছে, মানুষের নিজস্ব ব্যয় কমাতে কী করা উচিত- এ দুটি বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ