ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা  ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন 
  • বিয়ের পোশাকেই পরীক্ষার হলে স্কুলছাত্র!

    বিয়ের পোশাকেই পরীক্ষার হলে স্কুলছাত্র!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পোশাকে পরীক্ষার হলে গিয়ে আলোচনায় এসেছেন সৌদি আরবের এক হাইস্কুলের ছাত্র। গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার মাঝেই আনন্দ আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে লিখিত পরীক্ষা দিতে স্কুলে এসেছিলেন ওই ছাত্র। এ সময় তার পরনে ছিল সৌদি আরবের ঐহিত্যবাহী বিয়ের পোশাক বিশত আবায়া।

    গালফ নিউজ জানায়, মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি নামে ওই ছাত্রের বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে। কিন্তু তিনি দুই দিকই সামলে বিয়ের অনুষ্ঠানের মাঝেই পরীক্ষা দিতে আসেন। বিশত আবায়া পরে ফাহাদকে তার স্কুলে এবং পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়।

    ফাহাদ স্থানীয় আল আকবারিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আজ আমার তাফসীর পরীক্ষা। আমি খুব আশাবাদী। সব কিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আমি বিয়ে এবং পরীক্ষা, দুইটাতেই সফল হবো।

    পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গেই তিনি বিয়ের আসরে চলে যান। এদিকে, ফাহাদের বিয়ের পোশাকে পরীক্ষার হলে আসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার বিয়ে এবং পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ