ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যু : সড়কে নটরডেম শিক্ষার্থীরা

    গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যু : সড়কে নটরডেম শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।

    আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন।

    শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

    এদিকে রাস্তায় অবস্থান নেওয়ায় সড়কে যানজট দেখা দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ