ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

     গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে এবার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ৪টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সিটি মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

    এর আগে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পিআরও হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে।

    এর আগে জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।  সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে এসে এ তথ্য জানান স্থানীয় তাজুল ইসলাম।

    একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে।  এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

    গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ ওঠে। সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওই দিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ