ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাকিস্তানের জার্সি ফেলে নোংরা নালায় ঝাঁপ, কান ধরে রক্ষা

     পাকিস্তানের জার্সি ফেলে নোংরা নালায় ঝাঁপ, কান ধরে রক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বাংলাদেশি তরুণের গায়ে ছিল পাকিস্তানের জার্সি। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা সেই জার্সি ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ওই তরুণ গিয়ে পড়েন নালাতে। সেখান থেকে কান ধরে ক্ষমা চেয়ে, সড়কে উঠে পালিয়ে যান।

    শুক্রবার বেলা এগারোটার দিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনেই ঘটে এমন ঘটনা। তরুণের নাম জানা যায়নি।

    জানা গেছে, সকাল দশটায় শুরু হয় টেস্ট ম্যাচ। পাকিস্তানি জার্সি গায়ে কেউ স্টেডিয়ামে এলে প্রতিহত করা হবে, এমন ঘোষণা বেশ কয়েকদিন আগেই দিয়ে রাখেন মঞ্চের কর্মীরা। ঘোষণা অনুযায়ী তারা সকালে অবস্থান নেন স্টেডিয়াম সংলগ্ন সড়কে। এ সময় বাংলাদেশি সমর্থকদের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে চান পাকিস্তানি জার্সি পরিহিত তরুণ। তখনই তাকে ঘিরে ধরেন মঞ্চের কর্মীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে মঞ্চের কর্মীদের সঙ্গে ওই তরুণ তর্কে জড়ান। পরে কর্মীরা জোরপূর্বক পাকিস্তানের জার্সি ছিঁড়ে গা থেকে খুলে নেন। এ সময় ধাওয়া খেয়ে দৌড়াতে শুরু করেন ওই তরুণ। পরে গিয়ে পড়েন সড়কের পাশে থাকা নোংরা নালায়। নালায় থেকে কান ধরে ক্ষমা চান। সেখান থেকে উঠে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

    এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী মু. সাইফুল ইসলাম রাসেল বলেন, ঢাকায় খেলা চলার সময় আমরা ঘোষণা দিয়েছিলাম পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে কোনো বাংলাদেশি মাঠে প্রবেশ করতে পারবেন না।

    তিনি বলেন, ঘোষণা অনুযায়ী আজ খেলা শুরুর আগে থেকেই মাঠের প্রবেশপথে আমরা অবস্থান নিই। আজ এক তরুণ পাকিস্তানি জার্সি পড়ে মাঠে প্রবেশের চেষ্টা করেন। প্রথমে আমরা তাকে বুঝাতে চেষ্টা করি। কিন্তু তিনি রাজি হননি। পরে তাকে প্রতিহত করি। তিনি পালিয়ে গেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ