ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • ভাসানচর থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক

    ভাসানচর থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় পাঁচ দালালসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ৫ জন দালাল, ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৮ শিশু রয়েছে।

    গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আটকের পর তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।
    আটককৃত রোহিঙ্গা দালালরা হচ্ছেন, ভাসানচর ৬৩নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে রজুমোল্লাহ (২০), মৃত আব্দুল মতলবের ছেলে আব্দুর শুক্কুর (২৮), মৃত আলমগীরের ছেলে শামসুল আলম (৩০), ২৬ নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে এনায়েত উল্যাহ (১৮) ও ৫১নং ক্লাস্টারের মৃত হোসেন আহম্মদের ছেলে কেফায়েত উল্যাহ (১৯)।

    আটককৃত রোহিঙ্গা নাগরিকরা হচ্ছেন, আশ্রয়ণের রশিদ উল্যাহ (২৫), আনোয়ারা (২০), মোহাম্মদ আমিন (২), সৈয়দ আমিন (১), আম্বিয়া খাতুন (৫৮), আবদুল্লাহ (২৫), হাসিনা বেগম (২০), আবদুর রহমান (৩), আবদুর রহিম (২), আবদুর রশিদ (৩মাস), হাসিনা বেগম (২৭), আলী জোহর (৮), আবু আনসার (৬), সৈয়দুল আমিন (৫), নূর বাহার (৫৮), জেসমিন আক্তার (২১), নুরুজ্জামান (১২) এবং মশারিফা (২)।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে অভিযান চালায় এপিবিএন সিভিল দল ও কোস্টগার্ড। যৌথ অভিযানকালে ভাসানচর আশ্রয়ণ থেকে ৫ থেকে ৬ কিলোমিটার পূর্বের কেওড়া বনের পাশের একটি কবরস্থান থেকে পাঁচ দালাল ও ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

    কোস্টগার্ড ভাসানচর ক্যাম্পের কমান্ডার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত পাঁচ রোহিঙ্গা দালালকে ভাসানচর থানায় ও ১৮ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে ক্যাম্পের প্রাশাসন ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দালালদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আটক রোহিঙ্গাদের আশ্রয়ণে ফেরত পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ