ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ৮ দিন ধরে সাগরে ভাসছিলেন ১৪ জেলে

     ৮ দিন ধরে সাগরে ভাসছিলেন ১৪ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কক্সবাজার থেকে ১৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা গত আট দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। 

    রোববার (২৮  নভেম্বর) জেলেদের চট্টগ্রামের বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। 

    উদ্ধার হওয়া জেলেরা হলেন :  মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম ও  জব্বার। সবাই মহেশখালী এলাকার বাসিন্দা।

    নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ‘এফ ভি মরিয়ম’ নামে ফিশিং বোটটি মাছ ধরার জন্য সমুদ্রে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করেন তারা। পরে টহলকাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ