ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, বৃষ্টিপাতের আভাস

     রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, বৃষ্টিপাতের আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও বেশি শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি আঘাত হানতে পারে শনিবার (৪ ডিসেম্বর) রাতেই । এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত না করলেও দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিপাত হতে পারে।

    শনিবার (৪ ডিসেম্বর) রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের পূর্ভাবাস হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়লা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে ওইসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের আশপাশে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটাফ, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবেই উত্তাল রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ