ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

     কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। এসময় স্থানীয়রা দেখতে পায় তাদের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ