ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় অজ্ঞান করে তাবলীগ জামাতের ১৫ সদস্য’র সর্বস্ব লুট

    কলাপাড়ায় অজ্ঞান করে তাবলীগ জামাতের ১৫ সদস্য’র সর্বস্ব লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন ১৫ সদস্য’ তাবলীগ জামাতের একদল সদস্যরা।

    শনিবার রাতে উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর ফরাজী বাড়ী মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেন। এরা হলেন, মো.রুমান হোসেন, মো.আমীর হোসেন, সাকিব খন্দকার, রেজাউল,বাচ্চু মিয়া, চান মিয়া, চৌধুরী, আলাউদ্দিন, শেখ ফরিদ, উজ্জল, রফিকুল, তৈয়ব আলী, জামান, রফিকুল ইসলাম, জহির ও শরিফুল।

    এরা ঢাকার বারিধারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার বিকেলে তারা ওই মসজিদে তাবলীগ জামাতে  আসেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে তাদের কেউ কেউ অসুস্থ বোধ করেন। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা পাওয়া যায়নি। বর্তমানে তাদের সকলেরই জ্ঞান ফিরেছে। তবে তাদের সাথে থাকা লক্ষাধিক টাকা খোয়া গেছে।

    এছাড়া অন্যান্য কি নিয়ে গেছে সকলের সুস্থতার পর বলা যাবে বলে তাবলীগ জামায়াতের সদস্য মো. রুমান হোসেন জানিয়েছেন।

    এ ব্যাপারে মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ