ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ
  • এবার চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ

    এবার চট্টগ্রামে নালায় পড়ে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের ষোলশহর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।


    স্থানীয় এক সংবাদকর্মী জানান, সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। এ সময় রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেননি।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। আমাদের আরও একটি ডুবুরি দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।

    পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনা আমরা শুনিনি। এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ