ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

    বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) করোনায় ৭ হাজার ৬৪৪ জনের মৃত্যু এবং ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

    শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮৭ লাখ ৩ হাজার ১৯৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২ হাজার ৯৩ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রেয় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ১৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ১৩৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৬ জন এবং মারা গেছেন ৪৬৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭৮ জন।

    এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৮ জন, তুরস্কে ১৯৫ জন, পোল্যান্ডে ৫৬২ জন, হাঙ্গেরিতে ২১৫ জন, ফিলিপাইনে ১৭৬ জন, মেক্সিকোতে ২৯২ জন এবং ভিয়েতনামে ২৫৬ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ