ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি!

    মঠবাড়িয়ায় এস এস সি পরীক্ষার্থী অপহরণের তিন দিনেও উদ্ধার হয়নি

    মঠবাড়িয়ায় এস এস সি পরীক্ষার্থী অপহরণের তিন দিনেও উদ্ধার হয়নি
    অপহরণকারি মুসা মিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী (১৫) কে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। গত তিনি দিন অতিবাহিত হলেও অপহৃতা উদ্ধার হয়নি, এমনকি অপহরণকারি মুসা মিয়া (২২) গ্রেপ্তার হয়নি। ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

    মামলা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরে সুতা ও জাল ব্যবসায়ী হুমায়ুন কবির ভুট্টার পুত্র মুসা মিয়া গত ৫ ডিসেম্বর সকালে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ওই দিন রাতেই মঠবাড়িয়া থানায় একটি জিডি করা হয়। জিডির সূত্র ধরে অপহরণের ঘটনাটি মুসা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়।
    ওই স্কুল ছাত্রীর মায়ের দাবি, অপহরনকারী তার মেয়েকে মেরে ফেলতে পারে অথবা ইন্ডিয়ায় পাচার করে দিতে পরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি জোড় হস্তক্ষেপ কামনা করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, অপহৃতাকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ