ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে ভান্ডারিয়ায় প্রস্তুুতি সভা

     স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে ভান্ডারিয়ায় প্রস্তুুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আগামী ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার ৫০বছর পূর্তী সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা মো.বাচ্চু হাওলাদার প্রমুখ। এসময় সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

    সভায় ওই দিন জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন এবং মহান স্বাধীনতার ৫০বছর পূর্তী সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিকালে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় বাস্তবায়ন করতে সকলের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি, উপ কমিটি গঠন করা হয়।

    এবং বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ করে শিক্ষার প্রথম ভীত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ