ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে থানায় মাদ্রাসা ছাত্রী

    মঠবাড়িয়ায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে থানায় মাদ্রাসা ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নুশরাত জাহান মিম নামে এক মাদ্রাসা ছাত্রী নিজের বাল্য বিয়ে ঠেকাতে সোমবার (১৩ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া থানায় হাজির হয়েছে। মিম উপজেলার মিরুখালী ইউনিয়নের অহেদাবাদ গ্রামের নূর-আলা নূর ইসলামীয়া দাখিল মাদাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। সে ওই গ্রামের অটোরিক্সা চালক আব্দুর রহমানের মেয়ে। তার মা সম্প্রতি জর্ডান থেকে দেশে এসেছেন।

    মঠবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল ওই ছাত্রীর বরাত দিয়ে জানান, জর্ডান ফেরৎ মা ও অটো চালক বাবা ওই ছাত্রীকে না জানিয়ে বিয়ে ঠিক করেন। সোমবার বিকেলে পাশবর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণ পালা গ্রাম থেকে মা-বাবার পছন্দ অনুযায়ী ছেলে পক্ষ দেখতে এসে আংটি পরিয়ে দেয়। এসময় বিষয়টি মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান মিম বুঝতে পেরে মা-বাবাকে না জানিয়ে রাতে থানায় হাজির হয়।

    থানা পুলিশ পুলিশ ঘটনাটি আমাকে অবহিত করলে আমি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওই ছাত্রীর মা-বাবাকে ডেকে এনে মুসলেকা গ্রহণ করি। এসময় তারা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দিবেন না বলে প্রতিশ্রতি দেন। তবে সব দোষ নিজেদের ওপর নিয়ে ছেলের (বর) নাম ঠিকানা বলতে রাজি হননি।

    বাল্য বিয়ে ঠেকাতে মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান মিম এর সাহসী কাজের প্রসাংসা করে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, এভাবেই সকল শিক্ষার্থী বাল্য বিবাহ বন্ধ করে বাল্য বিয়ে শূন্যের কোটায় নিয়ে যেতে পারে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ