ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • করোনাভাইরাস : বিশ্বে সংক্রমণ-প্রাণহানি দুটোই বেড়েছে

    করোনাভাইরাস : বিশ্বে সংক্রমণ-প্রাণহানি দুটোই বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

    বুধবার (১৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আড়াই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৮৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ২০৭ জনে।

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন মারা গেছেন।

    দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৪৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৭৪৯ জনের।

    গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ১৫০ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫৮ জন।

    জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৬৬ লাখ ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭ হাজার ১৬৬ জন মারা গেছেন।

    ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১২১ জনের।

    করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ