ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ
  • চিরকুটে যা লিখে কিশোরীর আত্মহত্যা

    চিরকুটে যা লিখে কিশোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজানে জেসমিন আক্তার ইভা (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মায়ের সঙ্গে অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চিম গ্রামের হাঁছি ফকিরের বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছেন, জেসমিন আত্মহত্যা করার আগে চিরকুট লিখে যান।

    সেখানে তিনি লিখেন- ‘আম্মু তুমি যখন বলেছিলা যে, আমি তোমার মন থেকে উঠে গিয়েছি। তখন থেকে আমার আর বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায়। তাই অনেক দিন সুযোগ খুঁজছি, আজ তুমি ঘরে নেই, এই সুযোগে আমি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করছি।’

    নিহত জেসমিন আক্তার ইভা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. সোলেমানের মেয়ে গশ্চিম ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

    এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন  বলেন, মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ