ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ
  • সড়কে গাছ ফেলে গণডাকাতি

    সড়কে গাছ ফেলে গণডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে সড়কে গাছের গুঁড়ি ফেলে ১৫টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ( ১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ-হোয়াইক্যং শ্যামলাপুর সড়কে মাটির ব্যাংক এলাকায় এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

    ভুক্তভোগীরা জানিয়েছেন, গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী ডাকাত দল। তারা ভারী অস্ত্র ও লম্বা চাকু নিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মোটরসাইকেলসহ ১৫টি যানবাহন আটকে রেখে ঘণ্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

    ডাকাতদের মারধরে আলী মুন্না ও কবিরসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ডাকাত দল আলী মুন্নার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

    ভুক্তভোগী আলী মুন্না বলেন, পুলিশের গাফিলতির কারণে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা সড়কে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে আমার মোবাইল ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। অথচ একটু দূরে স্থানীয় কিছু লোকজন টর্চ লাইট দিয়ে ডাকাতির ঘটনা দেখলেও কেউ সহায়তায় এগিয়ে আসেনি।

    হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ব্যবসার কাজে শ্যামলাপুর যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়কের মধ্যে গাছ ফেলে বেরিকেড দেয়া হয়েছে। লাইট দিয়ে দেখি কয়েকজন কালো মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে কোনোমতে গাড়ি উল্টো ঘুরিয়ে পালিয়ে আসি।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ