ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ফাইজারের ৩ ডোজ টিকা নিয়েও ওমিক্রনে আক্রান্ত!

    ফাইজারের ৩ ডোজ টিকা নিয়েও ওমিক্রনে আক্রান্ত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে আরও এক ব্যক্তির শরীরে ওমিক্রন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিউইয়র্কফেরত ওই লোক ফাইজারের তিন ডোজ টিকা নিয়েছিলেন। এরপরও করোনার নতুন ধরনের হাত থেকে নিস্তার মেলেনি তার। মুম্বাই নগর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, গত ৯ নভেম্বর ভারতীয় বিমানবন্দরে নামার পর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন ২৯ বছর বয়সী এক ব্যক্তি। এরপর তার নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) তার শরীরে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

    বিএমসি জানিয়েছে, ওই ব্যক্তির কোনো শারীরিক উপসর্গ নেই। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া, ওই রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া দুইজন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    এ নিয়ে ভারতের বাণিজ্যিক রাজধানীতে ওমিক্রন রোগীর সংখ্যা ১৫তে পৌঁছালো, এর মধ্যে পাঁচজনই বহিরাগত।

    মুম্বাই কর্তৃপক্ষ বলেছে, এরই মধ্যে ওমিক্রন পজিটিভদের ১৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া, যাদের শরীরে করোনার নতুন এই ধরন ধরা পড়েছে, এখন পর্যন্ত তাদের কারোরই গুরুতর কোনো শারীরিক উপসর্গ দেখা যায়নি।

    মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪০ জন ওমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন। আর গোটা ভারতে এর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ