ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ এবং পৃথক ভাবে একই সভা কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 

    পৃথক এ দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান,ওসি তদন্ত মো. মেহেদী হাসান,সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল,সমবায় কর্মকর্তা মো. মঈনুল হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মবর্তা মো. নাসীর উদ্দিন খলিফা প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, দালালদের কারনে আন্তর্জাতিক বাজারে যেমন নারী শ্রমিকদের নানা নির্যাতনের শিকার হতে হয় তেমনি দক্ষ শ্রমিক প্রেরণ করা সম্ভব হয়না। দক্ষ শ্রমিকের সংখ্যা আরো বাড়াতে হবে। কারন দেশের অর্থনীতির মূল উৎস্য হলো বৈদেশিক মুদ্রা। দেশে থাকা প্রবাসে অভিবাসীদের পরিবারের প্রতি যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  করোনার বিদেশি রেমিটেন্স ছিল ১৭বিলিয়ন ডলার অতিমারি করোনা কালে তা দাড়িয়েছে ১৮বিলিয়ন ডলার।

    ২১শেষের দিকে তা বেড়ে ২০বিলিয়ন ডলার হতে পারে। অন্যদিকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ভোক্তাদের তাদের ন্যায্য অধিকার সম্পর্কে অবহিত করতে জনসচেতনতা মূলক প্রচারনা,সভা সহ সকলের আন্তরিক চেষ্টা অব্যাহত রাখার জন্য সকলকে আহবান জানানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ