ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ
  • ‘মসজিদ-মাদরাসার তহবিল’ নিয়ে বিরোধ, যুবক খুন

    ‘মসজিদ-মাদরাসার তহবিল’ নিয়ে বিরোধ, যুবক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নম্বার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়া এলাকায় ‘মাদরাসা ও মসজিদের তহবিল নিয়ে’ বিরোধের জেরে মো. আলী হোসেন (৪০) নামে একজন খুন হয়েছে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে ওই এলাকায় সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানিয়েছেন, এলাকার মসজিদ ও মাদরাসার তহবিল নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের হামলায় আলী হোসেন গুরুতর আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে আলী হোসেন নামে একজনকে কুপিয়ে জখম করা হয়। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

    তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকে ঝামেলা ছিল। আবার ওই এলাকায় কাছাকাছি স্থানে মাদরাসা ও মসজিদ আছে। সেখানকার তহবিল নিয়ে এ দুই পক্ষের মধ্যে বিরোধের কথা শোনা যাচ্ছে। মূলত কী নিয়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ