ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে এমপি‘র মতবিনিময় সভা

     মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে এমপি‘র মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ, জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাঃ রুস্তুম আলী ফরাজি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে “মঠবাড়িয়ার উন্নয়ন ও সমস্যা বিষয়ক” সভা প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মো. আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, আবুল কালম আজাদ, শিবাজী মজুমদার শিবু প্রমূখ।

    প্রধান অতিথি ডাঃ রুস্তুম আলী ফরাজি-এমপি বলেন, গ্রাম হবে শহর এ শ্লোগানকে সামনের রেখে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তিনি আমার কর্মকান্ড ভাবে পছন্দ করেন। তাই আমি জাতীয় সংসদের যা চাই তিনি সেগুলোই আমাকে দেন। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করছি, যা চলমানও রয়েছে। মাদক নির্মুলের জন্য সংসদের কথা বলেছি। কোন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তাক বদলি করেছি। প্রধানমন্ত্রী চাচ্ছেন সারাদেশ দূর্ণীতি মুক্ত হোক। আমিও চাই মঠবাড়িয়া দূর্ণীতিমুক্ত হোক। তিনি সাংবাদিকদের জাতীর প্রথম শ্রেণীর বিবেকবান আখ্যা দিয়ে আরও বলেন, আমার মাধ্যমে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা মঠবাড়িয়ার সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরেছেন। তিনি সাংবাদিকদের পাশে থাকবেন বলে ব্যক্ত করেন।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ