ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    মাদক ব্যবসায়ী অপু হালদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে তিনশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টায় দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাংশা অমৃতনগর থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩ নম্বর বাগদা ইউনিয়ন পরিষদের শোমাইরপার গ্রামের হাওলাদার বাড়ির উপেন হাওলাদারের ছেলে অপু হালদার (২৮)।

    গোয়েন্দা (পুলিশ) জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি’র গোয়েন্দা (ডিবি) পরিদর্শক ফিরোজ আহম্মদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসআই সৈয়দ খায়রুল আলম ও তার সঙ্গীয় ফোর্স।

    এসময় মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাংশা অমৃতাঙ্গন কাজী আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তিনশত পিস ইয়াবাসহ আটক করা হয় অপু পাওলাদারকে।

    এই ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে জেল জাহতে পাঠানো হয়েছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ